খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে এনসিপির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
রাজশাহীতে এনসিপির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর অলকার মোড়স্থ পিজ্জাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু,যুগ্ম আহ্বায়ক জিয়া উর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ মখদুম মিলন ও মোরশেদসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় মূল বক্তব্য রাখেন ইমরান ইমন, এম. এ. সবুর ও নাহিদুল ইসলাম সাজু।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেন, দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট নিরসনে সংবিধান সংস্কার পরিষদ গঠন জরুরি। তিনি গত সাত মাসে তিন দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সার সংকট, শিশু নিখোঁজ, জননিরাপত্তার অবনতি, মাদকের বিস্তার, দখল-লুটপাট, ছাত্র সংগঠনের কার্যক্রম ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ ও জবাবদিহিতা দাবি করেন।

জেলা আহ্বায়ক এম.এ.সবুর বলেন, রাজশাহীর উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, স্থানীয় সমস্যা ও জনগণের প্রত্যাশা জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রয়োজন।

সভায় নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও নাগরিক স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।