খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

নাজমুল
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম রাজাসন পালোয়ানপাড়ায় অভিযান চালায়। এ সময় ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, এএসআই নেছার ও এএসআই কামাল বাশারসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্টেও সাভারের রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, ছোরা ও বিপুল পরিমাণ মাদকসহ মো. রাসেল বাবু (২২) ও মো. সজীব মিয়া (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছিল ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়।

পুলিশের দাবি, সাভারে অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।