খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দেশকে অস্হিতিশীল করার প্রতিবাদে ফরিদগঞ্জে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
দেশকে অস্হিতিশীল করার প্রতিবাদে ফরিদগঞ্জে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ হিসেবে ফরিদগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড হইতে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে থানা মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় এই সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, আমিন মিজি কাউন্সিলর, ১৫ নং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সোহাগ পাটোয়ারীসহ বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা হুঁশিয়ার করে দিয়ে পুলিশ প্রশাসনের উদ্যোশে বলেন যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ করে মামলা আছে, যেমন মেম্বার চেয়ারম্যানসহ তাদেরকে যেন অচিরে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।
এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।