রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে রাজশাহী রেঞ্জের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা ও ডিআইজি, রাজশাহী রেঞ্জের সহধর্মিণী মিসেস শামীম আরা হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যকার সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]