দক্ষ যুবক গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ । এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে বেগমগঞ্জে পালিত হলো জাতীয় যুব দিবস ২০২৬
আজ পহেলা নভেম্বর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমান এর সভাপতিত্বে জাতীয় যুব দিবস উদয়্যাপিত হয়েছে । উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজীত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য বরকত উল্যা বুলুর পক্ষ থেকে বক্তব্য রাখেন , বি এন পি নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাসুমা আক্তার , যুব সদস্য তাজুল ইসলাম সুজন ,
অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ।
অনুষ্ঠানে বক্তারা বলেন , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবকদের উন্নয়নে ১৯৭৮ সালে যুব মন্ত্রনালয় গঠন করেন । কারন , দক্ষ যুবকরাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে । তাই আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন , দেশ ও সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ডে যুবকদেরকে সম্পৃক্ত করতে হবে । আজকে সরকারীভাবে যুবকদের কে কম্পিউটার প্রশিক্ষনে ইউ এন ও কায়েসুর রহমান যে উদ্যোগ নিয়েছেন , তা অত্যন্ত প্রশংসনীয় । বর্তমান সরকার ডেঙ্গু নিধন। কৃষক কার্ড , ফ্যামিলি কার্ড , সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে কাজ করছেন ।যুবকরা যেনো বিভ্রান্তির পথে না হাটে সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে । সরকারী অর্থের অপচয় হচ্ছে এ ধরনের অপবাদ আমরা শুনলেও যুবকরা উপকৃত হয়েছে । আগামীতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]