শ্রীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শ্রীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাডভোকেট নাহীন আহমেদ মমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল ফরাজী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, জেলা বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব খাইরুল মণ্ডল আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের প্রধান।
এ ছাড়া যুব সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন আমান উল্লাহ, কামরুজ্জামান শেখ, মাহমুদা আক্তার ইভা, শাকিল আহমেদ ও স্বপন মিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বাড়ানো প্রয়োজন। সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে তরুণেরা নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে নির্বাচিত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]