খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তান থেকে হতে পারে খাদ্যশস্য আমদানি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২:৫৫ অপরাহ্ণ
পাকিস্তান থেকে হতে পারে খাদ্যশস্য আমদানি

পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ের নিদ দপ্তরে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সঙ্গে সাক্ষাৎকালে এ আলোচনা হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সহ পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে খাদ্য শস্য আমদানির বিষয়ে আলোচনা হয়।  সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি কর্মকর্তা জাইন আজিজ, খাদ্যসচিব মো. মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।