আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিলো মার্কিন কংগ্রেস। সোমবার (৬ জানুয়ারি) ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সভাপতিত্বে আয়োজিত পার্লামেন্টারি অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজকের আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি। আমাদের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কংগ্রেস। মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন! তীব্র তুষারঝড়ের মধ্যেও কংগ্রেস অধিবেশন নিয়মমাফিক পরিচালিত হয়।

আপনার মতামত লিখুন