খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অনলাইন পদ্ধতির উন্নয়ন

সাময়িক বন্ধ সঞ্চয়পত্র বিক্রি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:৪১ অপরাহ্ণ
সাময়িক বন্ধ সঞ্চয়পত্র বিক্রি

অনলাইন পদ্ধতির উন্নয়নের (আপগ্রেডেশন) কাজ চলায় সঞ্চয়পত্রের ওয়েব সার্ভার সাময়িক বন্ধ আছে। তাই বন্ধ আছে সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম, সঙ্গে বন্ধ আছে সঞ্চয়পত্রের মুনাফা বণ্টনও। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকালের (১৫ জানুয়ারি) মধ্যে এই ওয়েব সাইট চালু হবে। আবার সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রমও চালু হবে।  একই তথ্য জানিয়েছে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর।

যথাযথ পূর্ব ঘোষণা ছাড়া সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়ে বিনিয়োগকারীরা। ব্যাংকে সঞ্চয়পত্র কিনতে গিয়ে ফিরে আসে অনেকে। ব্যাংক থেকে জানানো হয়, সঞ্চয়পত্র বিক্রি সাময়িকভাবে বন্ধ আছে, কাল বা পরে আসতে।  সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে গিয়ে সোমবার কয়েকজন গ্রাহক বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে ফেরত এসেছেন। জয়া সরকার নামের একজন বাংলানিউজকে বলেন, সঞ্চয়পত্র কিনতে খোঁজ খবর নিতে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম, জানানো হয়েছে, বিক্রি সাময়িক বন্ধ আছে। পরে বোর্ডের নোটিশ বোর্ডে দেখতে পাই সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ।

তিনি বলেন, নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেওয়ার পরিবর্তে সরকার যদি সার্ভার বন্ধের বিষয়টি পত্রিকায় ও টেলিভিশন চ্যানেলে বা সামাজিক মাধ্যমে প্রচার করতো তাহলে বিষয়টা সহজে আমরা জানতে পারতাম। কাজটা অর্থ বিভাগও করতে পারত, আবার সঞ্চয় অধিদপ্তরও করতে পারত। অধিদপ্তর দায়সারা একটি বিজ্ঞপ্তি দিয়ে ক্রেতাদের দুর্ভোগে ফেলেছে।  ২০১৯-২০ অর্থবছরের শুরুতে সঞ্চয়পত্রের অনলাইন কার্যক্রম শুরু হয়। এখন অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারির (এসপিএফএমএস) মাধ্যমে এটির কার্যক্রম চলমান রয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার(১৩ জানুয়ারি) নাগাদ সার্ভার ঠিক হয়ে যাবে এবং সঞ্চয়পত্রের গ্রাহকেরা স্বাভাবিক সেবা পাবেন। গত সোমবার সার্ভার বন্ধ থাকার একটি নোটিশও ঝোলানো রয়েছে এসপিএফএমএসের কার্যালয়ে।

এ বিষয়ে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান, দু–এক দিনের মধ্যে সেবাটি পুরোপুরি ঠিক হয়ে যাওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।