খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আমেরিকার সোনালি যুগের সূচনা হলো: প্রথম ভাষণে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১:২৫ পূর্বাহ্ণ
আমেরিকার সোনালি যুগের সূচনা হলো: প্রথম ভাষণে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বলেছেন, আমেরিকার সোনালি যুগ এখন থেকেই শুরু হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি খুব সহজভাবে আমেরিকাকে প্রথম স্থানে রাখবো।

 

ট্রাম্প তার বক্তৃতায় আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার, নিরাপত্তা বৃদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি দাবি করেন, ‘মার্কিন বিচার বিভাগের বর্বর, সহিংস এবং অন্যায় অস্ত্রায়ন’-এর অবসান ঘটানো হবে এবং দেশকে একটি গর্বিত, সমৃদ্ধ এবং মুক্ত জাতিতে পরিণত করা হবে।

 

তিনি বলেন, আমেরিকা খুব শিগগির ‘বৃহত্তর, শক্তিশালী এবং অতীতের চেয়ে অনেক বেশি ব্যতিক্রমী’ হয়ে উঠবে।

ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বাইডেন প্রশাসন এবং তাদের অভিবাসী সংকট মোকাবিলার সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস সংকটের’ মুখোমুখি হচ্ছে।

 

তার অভিযোগ, আগের প্রশাসন ‘বিপজ্জনক অপরাধীদের’ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করেছে যারা আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছে। ট্রাম্প বলেন, আমাদের একটি সরকার রয়েছে, যা একটি সাধারণ সংকটও পরিচালনা করতে পারে না।

তিনি নর্থ ক্যারোলিনায় হ্যারিকেন এবং লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়েও কথা বলেন। তিনি বলেন, আগুন কিছু সবচেয়ে ধনী এবং ক্ষমতাবানদের প্রভাবিত করেছে, যাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন।

 

দেশটির অতীত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে নতুন প্রেসিডেন্ট বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্যোগের সময় কার্যকর নয়, কিন্তু এর জন্য আমরা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি খরচ করি।

ট্রাম্পের ভাষণের শেষাংশে বলেন, এই সব কিছু পরিবর্তন হবে, আজ থেকেই এবং খুব দ্রুত পরিবর্তন হবে।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।