খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে ১৫ দিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে ১৫ দিন

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে দুই দফা সময় বাড়িয়েও জমা পড়েনি প্রত্যাশিত রিটার্ন। ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় ১৫ দিন বাড়াতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ–সংক্রান্ত আদেশ জারি করবে এনবিআর। রিটার্ন জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিটার্ন জমার সময় বাড়ানোর বিষয়ে একটি সারসংক্ষেপ এরই মধ্যে অর্থ উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে ১ কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতি বছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন। চলতি বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়। গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে গত ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ১২ লাখ অনলাইন রিটার্ন জমা পড়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান। এ বিষয়ে এনবিআরের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সময় বাড়ানো হবে। ২৭ জানুয়ারি পর্যন্ত ৩৪ লাখেরও বেশি রিটার্ন জমা পড়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।