খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যমুনা গ্রুপের বোলিং প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

ভোগ লাইফস্টাইল চ্যাম্পিয়ান এবং একাউন্টস ডিপার্টমেন্ট ১ম রানার্সআপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
ভোগ লাইফস্টাইল চ্যাম্পিয়ান এবং একাউন্টস ডিপার্টমেন্ট ১ম রানার্সআপ

যমুনা গ্রুপ আয়োজিত বোলিং কম্পিটিশন-২০২৫ এ ১ম রানার্সআপ একাউন্টস ডিপার্টেমেন্টের খেলোয়ারগণ বুধবার ট্রফি ও পুরস্কারসহ যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এ, বি, এম শামছুল হাসান এর সাথে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন -ঢাকার ডাক

উৎসব আর আনন্দের মধ্যদিয়ে শেষ হলো যমুনা গ্রুপের উদ্যোগে বার্ষিক বোলিং প্রতিযোগিতা ২০২৫। মঙ্গলবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে অনুষ্ঠিত দুই দিনব্যাপী খেলা শেষে মহল হলে চ্যাম্পিয়ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস এবং ১ম রানার্সআপ অ্যাকাউন্টসসহ চূড়ান্ত পর্বে খেলা ছয়টি দলের হাতে ট্রফি ও অর্থ পুরস্কারের রেপ্লিকা তুলে দেন সানোয়ারা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম ও যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল।

গত সোমবার যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে যমুনা গ্রুপের ২০টি দলের অংশ গ্রহণে শুরু হয় বোলিং প্রতিযোগিতা। প্রাথমিক লড়াই শেষে শীর্ষ ছয়টি দল ওঠে চূড়ান্ত পর্বে। দলগুলো হলো- ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস, অ্যাকাউন্টস, হোল সেল ক্লাব, যমুনা ফ্যান কস্টিং অ্যান্ড কিউসি, হুরাইন এইচটিএফ এবং অডিট। ছয় দলের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। ১৩৯৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস। অ্যাকাউন্টস দল ১৩৫৫ স্কোর করে ১ম রানার্সআপ হয়। এছাড়া ১৩২৭ পয়েন্টে পেয়ে যমুনা ফ্যান কস্টিং অ্যান্ড কিউসি দল তৃতীয়, ১৩২৩ পয়েন্টে হোল সেল ক্লাব দল চতুর্থ, ১২৯০ পয়েন্টে হুরাইন এইচটিএফ দল পঞ্চম এবং ১১৮৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছে অডিট দল। চ্যাম্পিয়ন দল তিন লাখ, রানার্সআপ দল দুই লাখ, তৃতীয় হওয়া দল এক লাখ এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দল যথাক্রমে ৭৫, ৫০ ও ২৫ হাজার টাকা করে প্রাইজমানি পেয়েছে। এছাড়া ছয়টি দলকেই দেওয়া হয়েছে আকর্ষণীয় ট্রফি।

 

একাউন্টস ডিপার্টমেন্ট এর অংশগ্রহণ কারী খেলোয়ারগণ হলেনঃ এটিএম কবির (এজিএম), নাজমুল আলম (এজিএম), মোঃ মেজবাহুল আলম (ম্যানেজার), মোঃ নাহিদ (ডেপুটি ম্যানেজার), রকিবুল ইসলাম রানা (এসিস্টেন্ট ম্যানেজার), মোঃ মাসুদ রানা (সিনিঃ এক্সিকিউটিভ), তাজমিনুর রহমান সিয়াম (সিনিঃ এক্সিকিউটিভ), মোঃ রহুল আমিন (সিনিঃ এক্সিকিউটিভ), নাজমুল ইসলাম শামীম (সিনিঃ এক্সিকিউটিভ), মোঃ শামীম আহম্মেদ (সিনিঃ এক্সিকিউটিভ), মোঃ মাইনুল ইসলাম (সিনিঃ এক্সিকিউটিভ) এবং রাকিবুজ্জামান শাওন (সিনিঃ এক্সিকিউটিভ)। বুধবার ১ম রানার্সআপ একাউন্টস ডিপার্টেমেন্টের খেলোয়ারগণ ট্রফি ও পুরস্কারসহ যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এ, বি, এম শামছুল হাসান এর সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ-প্রতিষ্ঠান প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয়।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।