খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুশ্চিন্তা কাটলো ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুশ্চিন্তা কাটলো ইংল্যান্ডের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড শিবির। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার সময় চোট পান দলের ওপেনার বেন ডাকেট। আহমেদাবাদে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথম ইনিংসের সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন বেন ডাকেট। বাঁ দিকের কুঁচকিতে চোট পান তিনি। তবে কি ডাকেট চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবেন?

ইংল্যান্ড দল ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছাবে এবং ২২ ফেব্রুয়ারি শনিবার লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ তাদের। এর আগে আজ এলো সুখবর। ওপেনার বেন ডাকেটকে টুর্নামেন্টের জন্য ফিট ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাঁহাতি ব্যাটারের কুঁচকির চোট সংক্রান্ত আপডেট শেয়ার করেছে। ইসিবি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বাঁ দিকের কুঁচকির চোট পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে যে, ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট এবং খেলতে প্রস্তুত। বেন ডাকেটের ফিট হওয়া ইংল্যান্ড দলের জন্য বাড়তি অক্সিজেন। এর কারণ হল ভারতের মাটিতে গোটা ইংল্যান্ড ব্যর্থ হলেও বেন ডাকেট নিজের ব্যাটের মাধ্যমে ভারতীয় বোলারদের চিন্তা বাড়িয়েছিলেন। তিনি ইংল্যান্ডের হয়ে প্রায় প্রত্যেকটি ম্যাচেই দারুণ শুরু করেছিলেন।

ডাকেটের ঝোড়ো ব্যাটিং ইংল্যান্ডকে দারুণ শুরু করতে সাহায্য করেছিল। এমন অবস্থায় তিনি যদি চোটের জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিটকে যেতেন, তাহলে আরও চাপে পড়ে যেতে ইংল্যান্ড শিবির।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস