খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পাওয়া যাচ্ছে একুশে বইমেলায়

নাঈম আহমেদ জুলহাস এর আলোকচিত্রে শৈল্পিকতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
নাঈম আহমেদ জুলহাস এর আলোকচিত্রে শৈল্পিকতা

প্রান প্রিয় দুই সন্তান
রাজকন্যা জারিন আহমেদ ও রাজপুত্র জিলানি আহমেদ
এবং প্রয়াত
পিতা সালাউদ্দিন আহমেদ

নাম, ধাম, বয়স, জন্ম সময় বিবিধের ভিড়ে আমি হারাতে চাইনি কোন দিন, তাই আমার পরিচয়… এক নগন্য মানবপুরুষ। লেখার আনন্দে লিখি, সৃষ্টি সুখের সন্ধানে লিখি, আর ভাগ করে নিই সেই রচনা, আমার জগতজোড়া বন্ধুদের সাথে। বাবা মা, নাম রাখলেন জুলহাস। বড় হলাম ঢাকা শহরে। পড়াশুনা, কাজ, সংসার সবই আমার শহর গণ্ডির ভেতর। ভ্রমন নেশায় মজতে ভালো লাগে। তাই ব্যাগ সদা তৈরী। সময় পেলেই, পাহাড়, সমুদ্র, নদী র সাথে দেখা করতে বেরিয়ে পড়ি, স্ব-পরিবারে। অবসর সময়ে, কাগজ, কলম সঙ্গী। নিজ মুখে নিজের পরিচিতি, এর বেশী কিছু নেই। বাকিটা না হয়, বইয়ের মোড়কেই দেব।

ভূমিকা : আলোকচিত্রে শৈল্পিকতা
মূলত আমার পেশাগত জীবনের শুরু হয় ফটো সাংবাদিকতার মাধ্যমে, তখন থেকে শুরু আমার আলো আঁধারির খেলা, এই খেলায় খেলতে খেলতে কখন যে ফটোগ্রাফীর প্রেমে পরে গেলাম আজও বুঝতে পারিনি। যদিও আমার মনে হয় এখনও কিছুই শেখা হয়নি। আমি মনে করি, জীবনের প্রতিটি মূহুর্তই শেখার, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি পদক্ষেপেই মানুষ শিখতে থাকে। আমিও সে দলেরই একজন।
দীর্ঘদিন ফটোসাংবাদিকতা পেশায় থাকার ফলে বিভিন্ন সময় অনেক নামকরা পত্রিকার সিনিয়র ও জুনিয়র সহকর্মীদের সাথে কাজ করতে গিয়ে ফটোগ্রাফী বিষয়ে নানা খুটিনাটি বিষয় জানার সৌভাগ্য হয়েছে। তারই ধারাবাহিকতায় ফটোগ্রাফীর মত এত বিশাল বিষয় থেকে কিছুটা ধারণা নিয়ে এই বইটিকে তথ্য সমৃদ্ধ করার চেষ্টা করেছি।
আমার আলোক চিত্রে শৈল্পিকতা বইটির মাধ্যমে তরুন প্রজন্ম এবং যে সকল বন্ধুগন এ পেশায় আসতে চান এবং ফটোগ্রাফী শিখতে চান তাদের জন্য সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি ।

 

বিশেষ কৃতজ্ঞতা

এই পেশায় পদার্পনের পর থেকে পেশাগত দায়িত্ব পালনকালে কারনে-অকারনে জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় আমার পক্ষ হতে যে ভুলগুলো হয়েছে, এতে করে করো মনে কষ্টের সঞ্চার হলে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দীর্ঘ এই বর্নাঢ্য পেশাগত জীবনে যাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ: মাহবুবুল আলম (সম্পাদক, দৈনিক ইন্ডিপেন্ডেন্ট), গোলাম তাহাবুর (নির্বাহী সম্পাদক, দৈনিক ইন্ডিপেন্ডেন্ট), তারিফ রহমান (দৈনিক ইন্ডিপেন্ডেন্ট), বুলবুল আহমেদ (দৈনিক ইন্ডিপেন্ডেন্ট), রফিকুর রহমান (রয়টার্স), রশীদ তালুকদার (দৈনিক ইত্তেফাক), মোহাম্মদ আলম (দৈনিক ইত্তেফাক), মাহবুব হেসেন খান নবীন (দৈনিক সমকাল) এস, এম, গোর্কী (দৈনিক যুগান্তর) শামীম নূর (দৈনিক যুগান্তর) পিনাকি দাস গুপ্ত (দৈনিক ইত্তেফাক), এ,এস,কে এনামুল হক (দি ডেইলি স্টার), কাজল হাজরা (দৈনিক কালবেলা), শফিউদ্দিন বিটু (দৈনিক নয়াদিগন্ত), নাসিম সিকদার (দৈনিক নয়াদিগন্ত), ইকবাল হাসান নানটু (দৈনিক ইনকিলাব), মতিউর সেন্টু (দৈনিক ইনকিলাব) সহ অনেক সহকর্মীবৃন্দ। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি নেট দুনিয়াকে।

 

-লেখক পরিচিতি
-নাঈম আহমেদ জুলহাস
-সাংবাদিক, লেখক ও গবেষক

জন্মঃ ১৮ই মে, ১৯৭৬ ঢাকা জেলার অন্তরগত মহাখালী এলাকায়। স্নেহময় শ্রদ্ধেয় প্রান প্রিয় প্রয়াত পিতা জনাব সালাউদ্দিন আহমেদ ও মাতা মমতাজ বেগম এর স্নেহের ছায়ায় বেড়ে ওঠা। শিক্ষাঃ মহাখালীস্থ আই, পি, এইচ উচ্চ বিদ্যালয়। তারপর সরকারী তিতুমীর কলেজ হতে উচ্চমাধ্যমিক, শেষে বি.এ. ও এম.এ পাশ করে সনামধন্য ইংরেজী দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট এ যোগদান করেন। দীর্ঘদিন পরে নির্বাহী সম্পাদক হিসবে দৈনিক স্বাধীন মত, দৈনিক ভোরের পাতা ও দৈনিক পিপলস টাইম এ দায়ীত্ব পালন শেষে, অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংযোগ নিউজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও হেড অফ নিউজের দাীয়ত্ব পালন করেন। তিনি বর্তমানে স্বনামধন্য ও দেশে প্রথম নিউজ ভিত্তিক স্যাটেলাইট টিভি এটিএন নিউজ এ হেড অফ ইভেন্ট’স হিসবে কর্মরত আছেন । কর্মজীবনে ফটো সাংবাদিক হিসেবে ইংরেজী দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট এর হয়ে ফিল্ডে দায়ীত্ব পালনকালে প্রথমে ২৮ মে, ২০০৫ সালে ঢাকা ইউনিভার্সিটির চারুকলার ২নং গেইটের সামনে পুলিশের গুলিতে আহত হন।
১৩ই আক্টোবর, ২০০৭ সালে সোনারগাঁও হোটেল মোড়ে পিকেটারের পিকেটের আঘাতে উপরের চোয়ালের চারটি দাঁত হারান। ০৬ মার্চ, ২০১৩ সালে পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে দায়ীত্বরত অবস্থায় পুলিশের ১৫টি গুলি পিঠে বৃদ্ধ হয়ে আহত হন। এছাড়াও কর্মজীবনে অনেক আহত হওয়ার ঘটনা তার রয়েছে। প্রাপ্তিও আছে অনেক তন্মর্ধে উল্লেক্ষযোগ্য ২০০৭ সালে ডিজিটাল ফটোগ্রাফী প্রশিক্ষন শেষে পিআইবি সম্মাননা সনদ অর্জন। ২০১৪ ও ২০১৫ সালে পরপর দুই বার টি,আই,বি এ্যাওয়ার্ড, আমেরিকায় বসবাস কারি বাঙ্গালীদের বৃহত্তর সংগঠন ফোবা না। আমেরিকায় ২০১৫ সালে তিনি বাংলাদেশে সাহসী সাংবাদিকতায় ২৯তম ফোবানা এ্যাওয়ার্ডে ভূষিত হন। এছাড়াও ফোবানার পক্ষে বাংলাদেশের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। স্বনামধন্য ও দেশে প্রথম নিউজভিত্তিক স্যাটেলাইট টিভি এটিএন নিউজ এ হেড অফইভেন্ট’স হিসবে কর্মরত অবস্থায় ২০২৪ সালে বালাদেশের ইলেকট্রনিক্স মিডিয়ায় অসামান্য অবদান রাখায় তিনি আমেরিকায় ৩৮তম ফোবানা এ্যাওয়ার্ডে ভূষিত হন।
এক রাজকন্যা জারিন আহমেদ ও এক রাজপুত্র জিলানী আহমেদ দুই সন্তানের জনক নাঈম আহমেদ এর সাহিত্য অঙ্গনের অগ্রযাত্রা ছোটবেলা থেকে ওতোপ্রতভাবে জড়িত থাকলেও মূল প্রেরণা যুগিয়েছে তাঁর সহধর্মী নিঝুমি আহমেদ। এটি তার লেখা ফটোগ্রাফী নিয়ে তথ্য নির্ভর প্রথম প্রকাশনা। লেখালেখির পাশাপাশি তিনি সমাজ কল্যাণ মূলক কাজে নিয়োজিত রয়েছেন।

মিজান পাবলিকশার্স থেকে প্রকাশিত ‘‘আলোক চিত্রে শৈল্পিকতা” বইটি অমর একুশে বইমেলায় ২০নং প্যাভিলিয়নে পাওয়া যাচেছ।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।