খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভারতের অতিরিক্ত সুবিধা নিয়ে প্রশ্ন ওঠায় গম্ভীরের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
ভারতের অতিরিক্ত সুবিধা নিয়ে প্রশ্ন ওঠায় গম্ভীরের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

দুবাইয়ের এক ভেন্যুতে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে গেছে ভারত। অথচ অন্যদলগুলোকে বার বার ভেন্যুসহ দেশও বদলাতে হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালে ৪ উইকেটে জয়ের পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু দলটির হেড কোচ গৌতম গম্ভীর এমন প্রশ্ন মোটেও ভালোভাবে নিতে পারেননি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে কিনা। এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন গম্ভীর। তিনি বলেছেন, ‘যদি এই টুর্নামেন্ট পাতিস্তানেও হতে, তবু আমরা দু’জন স্পিনার নিয়ে খেলতাম। দুবাই আমাদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে, এই ধারণাটাই ভিত্তিহীন।

তার পর কঠোরভাবে তিনি বলেন, ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেললেও সেখানে অনুশীলন করেনি। তারা আইসিসির ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করেছে। যেখানকার কন্ডিশন মূল মাঠের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। ভারত সুবিধা পাচ্ছে এমন প্রশ্নের পর তীব্র প্রতিক্রিয়া দেখান গম্ভীর। পাল্টা প্রশ্ন ছুঁড়ে তিনি বলেছেন, ‘বলুন তো, দুবাইয়ের এই কন্ডিশনে ভারত কখন এবং কোথায় কোনও টুর্নামেন্ট খেলেছে? আমি তো মনে করতে পারছি না। এই সমালোচনা অপ্রয়োজনীয় এবং সত্য থেকে অনেক দূরে। গম্ভীর জোর দিয়ে বলেছেন, দুবাইয়ের কন্ডিশন ভারতের কাছে সম্পূর্ণ অচেনা। যেমনটা অন্য দলের কাছে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস