খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ

প্রয়াত চিকিৎসকের জন্য আজ জিততে চায় বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
প্রয়াত চিকিৎসকের জন্য আজ জিততে চায় বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে আজ মঙ্গলবার সহজ সমীকরণের সামনে বার্সেলোনা। শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ জায়ান্টরা বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছিল। দ্বিতীয় লেগে ড্র করলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে কাতালানদের। অবশ্য এমন ম্যাচে শোককে শক্তিতে পরিণত করতে চাইছে কাতালান দল। তাই জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না বার্সেলোনা।

লা লিগায় গত শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেলে মারা গেছেন বার্সার দলীয় চিকিৎসক কার্লেস মিনারো। বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে তার দল প্রয়াত এই চিকিৎসকের স্মরণে ম্যাচে সর্বোচ্চটা দিয়ে খেলবে।  ম্যাচটা মাঠে গড়াবে মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিককে দেখে বোঝা যাচ্ছিল এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি তারা। নিরবতা ভাঙতে কিছুক্ষণ সময় নিয়ে জানান, গত দুটা দিন কতটা কঠিন ছিল তাদের জন্য। তার পরেও দলীয় চিকিৎসকের মৃত্যু আসন্ন ম্যাচে বাড়তি প্রেরণা হিসেবে কাজে দেবে বলে মন্তব্য করেন তিনি, ‘মনে হয় পুরো দল পরিস্থিতিটা ভালোভাবে সামলে নিয়েছে। ম্যাচেই আমাদের মনোযোগ। আমরা তার জন্য ম্যাচটা খেলতে চাই। এমন পরিস্থিতিতে তার জন্য জয় খুব প্রয়োজন। আমরা সেজন্য প্রস্তুত।

আজ রাত ২টায় মাঠে নামবে লিভারপুলও। শেষ ষোলোর প্রথম লেগ ১-০ গোলে জেতায় অ্যানফিল্ডে পিএসজির বিপক্ষে হার এড়ালেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ইংলিশ জায়ান্টদের। একই রাতে বায়ার্ন মিউনিখও শেষ আটের লক্ষ্যে মাঠে নামবে। লেভারকুসেনের বিপক্ষে তারা প্রথম লেগ জিতেছে ৩-০ গোলে। ফলে কাজটা অনেকটুকু এগিয়ে রেখেছে জার্মান জায়ান্ট। একই লক্ষ্যে ফেইনুর্ডের বিপক্ষে রাতে নামবে ইন্টার মিলানও।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস