খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিশ্ব বাজারে সোনার দাম আরও বাড়লো

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
বিশ্ব বাজারে সোনার দাম আরও বাড়লো

বিশ্ব বাজারে সোনার দাম আরও বেড়েছে। মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (১৯ মার্চ) স্পট সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩ হাজার ৩৯ ডলার ছড়িয়ে গেছে। এর আগের সেশনে দাম বেড়ে দাঁড়িয়ে ছিল ৩ হাজার ৪৫ ডলারের বেশি। এ নিয়ে জানুয়ারির পর ১৫তম বার দাম বাড়লো মূল্যবান ধাতুটির।

এদিন মার্কিন সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩ হাজার ৪৬ ডলারে হয়েছে। সিটি ইনডেক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, বর্তমান গাতিপথ অনুযায়ী এক মাসের বেশি সময়ের মধ্যে সোনার দাম ৩ হাজার ২০০ ডলারে পৌঁছাতে পারে। এর আগে শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে পৌঁছায়। যা ইতিহাসে প্রথম। মূলত ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চিয়তা দেখা দেওয়ায় সোনার চাহিদা বাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে।

যার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে।

আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে কেশবপুরে বিএনপির ৩ অঙ্গসংগঠনের বিক্ষোভ কেশবপুরে স্বেচ্ছাসেবক, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল

মোঃশফিকুল ইসলাম
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে কেশবপুরে বিএনপির ৩ অঙ্গসংগঠনের বিক্ষোভ কেশবপুরে স্বেচ্ছাসেবক, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল

যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘গুপ্ত মিছিল’ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির এবং যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের বাবুল রানা, যুবদলের মেহেদী হাসান হিমেল এবং ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ। বক্তব্যে তিনি দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।