খুলনা গাঙচিলের ঈদ উপহার বিতরণ
গাঙচিল একটি আন্তর্জাতিক পর্যায়ের সাহিত্য-সংস্কৃতি সংগঠন। যার রয়েছে সুবিশাল একটি লেখক, পাঠক, সমর্থক গোষ্ঠী। শুধু বাংলাদেশেই রয়েছে এই সংগঠনের প্রায় শতাধিক সক্রিয় শাখা। গাঙচিল সাধারণত কাজ করে থাকে তৃণমূল পর্যায়ের কবি, লেখক, সাহিত্যিক দের নিয়ে। সাহিত্যের পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

আজ (২৯ মার্চ) বিকেলে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ, খুলনা বিভাগের আয়োজনে খুলনায় বাংলাদেশ ডিবেটিং সোসাইটি মিলনায়তনে গাঙচিলের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর ডঃ মোহাম্মদ হানিফ মল্লিক, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেটিং সোসাইটির চেয়ারম্যান জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি গ্রন্থের লেখক গাঙচিল খুলনা বিভাগীয় উপদেষ্টা বিশ্বাস জাফর আহমেদ, খালিশপুর গাঙচিল সভাপতি ডাক্তার মোঃ মোসাদ্দেক হোসেন লাবলু, গাঙচিল খুলনা মহানগর সভাপতি সৈয়দ আলী হাকিম, নতুনতারা সাহিত্য সংস্থার কো-চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, গাঙচিল খুলনা বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ বেতার শিল্পী অসীম কুমার নীলমনি, গাঙচিল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবি জামিল আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন কবি শেলিনা ইসলাম, গাঙচিল খুলনা বিভাগীয় দপ্তর সম্পাদক কবি মিনা রবিউল, গাঙচিল খুলনা বিভাগীয় নাট্য সম্পাদক শিল্পী ইকরামুদ্দৌলা, আবৃত্তি শিল্পী মেহবুব মল্লিক ও গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গাঙচিল খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক কবি মনিরুজ্জামান লাভলু।

আপনার মতামত লিখুন