খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে দলীয় কোন্দল তৈরী করছেন শহর বিএনপির নেতা রুকন

ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
জামালপুরে দলীয় কোন্দল তৈরী করছেন শহর বিএনপির নেতা রুকন

জামালপুর পৌর বিএনপি ৯ নং ওয়ার্ড শাখায় গ্রুপিং তৈরি করে আধিপত্য বিস্তারে সক্রিয় শহর বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রুকন উদ্দিন। ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারি চাকুরিতে অধিনস্ত হয়েও ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে বালু ঘাটে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মো. রুকন উদ্দিন। জামালপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। পেশায় একজন শিক্ষক। পিতা আবুল কাশেম একই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য। তবে শিক্ষকতার আড়ালে রাজনীতি এবং একইসাথে নিজ এলাকায় আধিপত্য বিস্তারে সরব হয়ে উঠেছেন রুকন উদ্দিন। পিতার রাজনৈতিক পরিচয়ে বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রত্যয়ণে প্রথমে চাকুরি নিয়েছিলেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। এরপর সে চাকুরী ছেড়ে একই প্রক্রিয়ায় চাকুরী নেন অন্য একটি মাদরাসায়। এরমধ্যেই ২০২২ সালের দিকে শহর বিএনপির সম্মেলনে বাগিয়ে নেন সহ শিক্ষা বিষয়ক সম্পাদকের পদটি।

আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বাবার পরিচয়ে আর বর্তমানে নিজের পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তারেই  রুকন উদ্দিনের সবচেয়ে বড় ধান্দা। সম্প্রতী জামালপুর পৌর এলাকার ছনকান্দায় বালুর ঘাটে ইজারা নিয়ে চাঁদাবাজির ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। চাঁদাবাজি পক্ষ বিপক্ষ দুটি গ্রুপ সৃষ্টি হয়েছে। এখানেও চাঁদাবাজির পক্ষে পর্দার পিছন থেকে আলোছায়ার খেলা খেলছেন রুকন উদ্দিন বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। তারা অভিযোগ করে বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের ১২ থেকে ১৩ টি বালিঘাট থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে ইজারার নামে চাঁদাবাজি চলছে। এর কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। রুকন মাস্টার নিরবে দিনের পর দিন নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছেন চাঁদার টাকাও নিচ্ছেন। জামালপুরে বালুঘাটে ইজারার নামে চাদাঁ বন্ধ এবং আত্মসাতের উদ্দেশ্যে উত্তোলিত ৩৫ লাখ টাকা ফেরত চান স্থানীয় এলাকাবাসী ।

তবে বিএনপি নেতা রুকন উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি একজন সাধারণ শিক্ষক। এসব ঘটনার সাথে তিনি জড়িত নন। যে বা যারা এসব অভিযোগ করেছে সবই মিথ্যা।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।