খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ওষুধ দেওয়ার আগেই বিল প্রদান

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ওষুধ দেওয়ার আগেই বিল প্রদান

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

জামালপুরের মাদারগঞ্জে ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার। বিল তোলার সহযোগিতা করায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দুইটি আইফোন ও নগদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ওষুধ ও অন্যান্য মালামাল সরবরাহের আগেই বিল প্রধানের বিষয়টি স্বীকার করলেও বিনিময়ে আইফোন ও নগদ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। জানা গেছে, গত অর্থবছরে মাদারগঞ্জ ১০০শয্যা সরকারি হাসপাতালে ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র ৬ টি প্যাকেজে ৬৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। মেসার্স সরকার এন্টারপ্রাইজ ও নাটোরের হক এন্টারপ্রাইজ ঠিকাদারি কাজ পেলেও শুরু থেকেই স্বাস্থ্য কর্মকর্তা ঠিকাদারদের নাম গোপন রাখেন। গত ২৪ জুন সরকার এন্টারপ্রাইজ ও হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আসলাম হোসেন ও এমদাদুল হককে ওষুধ ও অন্যান্য মালামাল সরবরাহ বিপরীতে ৬৫ লাখ ১৮ হাজার  ৬৩৮ টাকা বিল প্রদান করা হয়েছে। সরকার এন্টারপ্রাইজ স্বত্বাধিকারীরা আসলাম হোসেন এর কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নিয়ম অনুযায়ী ওষুধপত্রসহ সব মালামাল সরবরাহ করেই আমি বিল নিয়েছি। ওষুধ না দিলে কি আমাকে বিল দেওয়া দিয়েছে। ওষুধ হাসপাতালে কম আছে কিনা তা আপনারা দেখেন।
জেলা সিভিল সার্জন আজিজুল হক বলেন, ওষুধ  সরবরাহ শেষ হওয়ার আগে পুরো বিল পরিশোধের নিয়ম নেই। এ বিষয়ে পত্রিকায় রিপোর্ট হলে  তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।