খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামকে উইমেন চেম্বারের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামকে উইমেন চেম্বারের সংবর্ধনা

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ ওয়াইডব্লিউসিএ স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। একই অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও সংবর্ধনা দেয়া হয়।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ও জাতীয় দৈনিক ঢাকার ডাক এর সম্পাদক ও প্রকাশক এ, বি, এম শামছুল হাসান, আনন্দ টিভির এজিএম এসবি বুলবুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, লায়ন্স ক্লাব অব চাঁদপুর-এর লায়ন্স ওয়ায়েছ মোহাম্মদ জয়, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

সংবর্ধিত অতিথিরা হলেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক ও এনটিভির চিফ অব করেসপনডেন্ট সফিক শাহীন, সিনিয়র-সভাপতি এমএ নোমান (দৈনিক আমার দেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফয়সাল (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (দেশ সমাচার), জনকল্যাণ সম্পাদক এসএম জাকির হোসাইন (অর্থ সংবাদ), প্রচার-প্রকাশনা সম্পাদক নুরুন্নবী চৌধুরী হাছিব (টেক পাবলিক), দপ্তর সম্পাদক মহসিন হোসেন (বিডি সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান নাঈম (স্বদেশ বাংলা)।

এ ছাড়া, সালেহ বিপ্লব (দৈনিক দেশবার্তা), নাজমুল হক বাপ্পী (বাংলা স্পোর্টস), ফখরুল ইসলাম (ঢাকা পোস্ট) ও সাঈদ আল হাসান শিমুল (কালবেলা), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বশীল ভূমিকা পালন করে জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। পাশাপাশি চাঁদপুরের স্থানীয় সাংবাদিকরা সবসময় তাদের লেখনীর মাধ্যমে এই জেলার কল্যাণ বয়ে আনবে। আমরা সবাই একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এসময় চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের সাফল্য কামনা করেন অতিথিরা।

চাঁদপুর উইমেন চেম্বারের পরিচালক ফেরদৌসী বেগমের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও টিভি উপস্থাপক ইউনুছ উল্লাহ, উইমেন চেম্বারের পরিচালক জাহিন আক্তার, স্মার্ট শপ ‘সবাই মিলে’ এর স্বত্বাধিকারী তানিয়া ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতায় ছিল জাতীয় সংবাদপত্র ‘দৈনিক ঢাকার ডাক’ ও ই-কমার্স প্রতিষ্ঠান ও কুরিয়ার সার্ভিস ‘ঢাকার হাট’।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।