খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জে স্কুলছাত্রী অপহরণ

এক মাসেও উদ্ধার হয়নি ভিকটিম, আসামীরা ধরাছোঁয়ার বাইরে।

ফারুক আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
এক মাসেও উদ্ধার হয়নি ভিকটিম, আসামীরা ধরাছোঁয়ার বাইরে।

ফরিদগঞ্জে ১০ম শ্রেণি পড়ুয়া নাঈমা (১৫) নাবালিকা অপহরণের ১ মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি তাঁর। থানায় নিয়মিত মামলা রুজু হলেও, আটক হয়নি এখন পর্যন্ত কোন অভিযুক্ত আসামীগং, উদ্ধার করা সম্ভব হয়নি ভিকটিম কিশোরী নাঈমাকে । নাঈমার বাবা মামলার বাদী সাংবাদিকদের জানান এজহারভূক্ত আসামীরা এলাকায় প্রকাশ্যে- ঘুরে বেড়াচ্ছে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে এবং আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সোঁনাচৌ খাঁন বাড়ির মোহাম্মদ দলিলুর রহমান এর একমাত্র কিশোরী নাবালিকা মেয়ে নাঈমা আক্তারকে (১৫) গত ২৮ আগষ্ট সকাল সাড়ে ৯টায় বাসারা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে তেলিশাইর গ্রামের আমিন পাটোয়ারীর ছেলে বখাটে সাকিব হোসেন পাটোয়ারী সহ কয়েকজন অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মেয়ের খোঁজ না পেয়ে ওই দিনই নাঈমার বাবা দলিলুর রহমান ফরিদগঞ্জ থানায় জিডি (সাধারণ ডায়রি) করেন।

নাঈমার বাবা দলিলুর রহমান জানান, পরবর্তীতে তিনি থানায় অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি নিলে থানা কর্তৃপক্ষ গড়িমসি করছে এ বিষয়টি প্রতিয়মান হলে তিনি ৭ সেপ্টেম্বর ২০২৫ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১৯৬/২০২৫ দরখাস্ত মোকদ্দমা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ দায়েরকৃত দরখাস্ত বিজ্ঞ আদালত সরাসরি এফ.আই.আর হিসেবে রুজু করতে অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানাকে নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা পেয়ে ওই দিনই থানা পুলিশ বাদীর আবেদনে উল্লেখিত সাকিব হোসেন পাটোয়ারী, আমিন হোসেন পাটোয়ারী ও আব্দুর রাজ্জাক পাটোয়ারীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ ধারায় অপহরণ মামলা রুজু করেন। কিন্তু সেই অপহরণের ঘটনার ১ মাস অতিবাহিত হলেও এখনো ভিকটিম উদ্ধার হয়নি। আসামীরাও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এঘটনায় এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো আতংকে রয়েছেন।

ভিকটিম নাঈমাকে উদ্ধার করতে না পারায় ও অপহরনকারীদের গ্রেফতারে ব্যর্থ হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, ভিকটিম উদ্ধার ও আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবীতে তেলিশাইর, সোনাচৌ গ্রামের জনগণ এবং বাসারা হাইস্কুলের ছাত্রছাত্রীরা মানববন্ধন সহ কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ভিকটিমের বাবা মামলার বাদী মোহাম্মদ দলিলুর রহমান তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব উন্নতির এই যুগে পুলিশ তার মেয়েকে ১ মাসেও উদ্ধার করতে না পারায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার বাদী ভিকটিমের বাবা মোহাম্মদ দলিলুর আশঙ্কা করছেন আদৌ তার মেয়ে বেঁচে আছে কিনা এনিয়ে তার সন্দেহ রয়েছে। দলিলুর রহমান আইনের প্রতি আস্থাশীল হয়ে আশা করছেন শীঘ্রই তিনি তার মেয়েকে পুলিশি তৎপরতায় খুঁজে পাবেন। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সহানুভূতি ও হস্তক্ষেপ কামনা করছেন

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।