খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরায় মেয়ের বিয়েকে কেন্দ্র করে পরিবারের হুমকি,ছিনতাই  অতঃপর মামলা আসামি পলাতক

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
মাগুরায় মেয়ের বিয়েকে কেন্দ্র করে পরিবারের হুমকি,ছিনতাই  অতঃপর মামলা আসামি পলাতক
মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে মেয়েকে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে পরিবারকে হুমকি, ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মামলা সূত্রে জানা যায়, শ্রীপুর থানার সি আর ২৪৫/২৪ অনুযায়ী গত ৩রা জুলাই, ২০২৪ ইং মোছাঃ ঝর্ণা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।ঘটনাটি ওই দিনের শ্রীপুর উপজেলার দূর্গাপুর আমিরুলের দোকানের পাশ্বে পাকা রাস্তার উপরে।উক্ত মামলার আসামি ১/ মোঃ রানা মোল্লা (২৫) পিতা মোঃ বাদশা মোল্লা ২/মোঃ মাজেদ লস্কর (২৪) পিতা মোঃ তালেব লস্কর গ্রামঃ দূর্গাপুর এদের নামে মামলা করেন।মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী ও আসামীদের বাড়ি পাশাপাশি গ্রামে অবস্থিত। মামলার দুইজন আসামি তারা পরস্পর বন্ধু।
বাদীর কন্যা মোছাঃ সানজিদা আক্তার অপিকে নিয়ে দীর্ঘদিন যাবত শত্রুতা চালিয়ে এসেছিলো।মামলার এক নং আসামি মোঃ রানা মোল্লা বাদীর কন্যাকে পথে ঘাটে প্রেম নিবেদন করে উত্যক্ত  করতো এবং বিয়ের প্রস্তাব দিতো।দীর্ঘদিন ধরে আসামিরা বাদীর পরিবারের সদস্যদের ক্ষতি করা চেষ্টা করতেছিলো।অতঃপর ঘটনার দিন বাদী তাঁর পিতার বাড়িতে যাওয়ার জন্য মামলার এক নং স্বাক্ষী মোঃ শিপন মিয়া পিতা মৃত আবুল কাশেম মিয়া গ্রাম তারাউজিয়াল তার মোটরসাইকেলে উঠে ঘটনাস্থলে আসে।পরে পাশেই বসে থাকা উক্ত আসামিরা এসে বাদীকে ঘিরে ধরে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তোর মেয়েকে আমার সঙ্গে বিবাহ না দিয়ে অন্যত্র বিবাহ দিলি কেন?
তোর মেয়েকে যেখানে পাইবো সেখান থেকেই অপহরণ করে নিয়ে আসবো আর না আসলে তোর মেয়েকে খুন করে ফেলবো।বাদী মহিলা হওয়ায় আসামিদের কথায় কোনো জবাব না দিয়ে তারাতাড়ি করে পিতার বাড়ি যেতে গেলে এক নং আসামি কাপড় টেনে ধরে এবং দুই নং আসামি হুকুম দিয়ে বলে যে,শালার মাগিকে ধর এই কথা বলার সঙ্গে সঙ্গে  দুই নং আসামি  তার গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য ৬০,০০০ (ষাট হাজার টাকা) ছিনিয়ে নেয় এবং এক নং আসামি তার হাতে থাকা ব্যাগ(পার্স) এ থাকা ২০,০০০ ( বিশ হাজার টাকা) কেড়ে নেয়।উক্ত আসামিরা তার পড়নের কাপড় চোপড় টানা হেচড়া করে বে- আব্রু করে ফেলে।
পরে এক নং আসামি দোকান হইতে ঝাপের লাঠি এনে বাদীর পায়ে,পিঠে ও মাজায় বাড়ি মেরে জখম করে।বাদীর ডাক চিৎকারে স্বাক্ষীরা ঘটনাস্থলে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায় এবং বলে যায়,এই বিষয় নিয়ে যদি কোনো প্রকার মামলা হয় তাহলে জীবনের মতো শেষ করে দিবো।পরে মামলার তিন নং স্বাক্ষী মোঃ রওশন লস্কর পিতা মৃত তাছেম লস্কর গ্রামঃ দূর্গাপুর বাদীকে উদ্ধার করে তাঁর পিতার বাড়িতে গিয়ে স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উল্লেখিত অভিযোগে মামলা হলে এ পর্যন্ত আসামি পলাতক রয়েছেন বলে জানা গেছে ।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।