খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্লাটফর্ম কেন্দ্রীয় পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে

ডা. খান ইফতেখার, মেডিকেল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
প্লাটফর্ম কেন্দ্রীয় পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি হয়েছে ডা. শরীফ শাহরিয়ার ও সাধারণ সম্পাদক হয়েছে ডা. রাবেয়া আক্তার স্বর্ণা।

শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত বার্ষিক সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) ঘোষণা করা হয়।

সংগঠনটির গুরুত্বপূর্ণ পদে সাংগঠনিক সম্পাদক ডা. মঈন উদ্দীন আহমদ শিবলী এবং কোষাধ্যক্ষ এসকে ইরফান আবিদ।

উক্ত কমিটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. তাহমিদ হাসান ভূঁইয়া সিয়াম, ডা. ঋষা নিয়োগী বৃষ্টি, ডা. আলমাস আলী হৃদয়।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইরফানুর রহমান, ডা. মোঃ আনোয়ারুল আজিম রাজ। সহ-সাংগঠনিক সম্পাদক শাকুর আহমেদ প্রিন্স, সহকারী কোষাধ্যক্ষ মোঃ আলসাবা ইসলাম সজীব, দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, সহকারী দপ্তর সম্পাদক মেহরুবা আক্তার, তথ্য-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিরাহ্ রশীদ, সহকারী তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী তারেক বিন আবদুল্লাহ, জনস্বাস্থ্য-গবেষণা ও সমাজসেবা সম্পাদক আজহারুল ইসলাম হাজারী, সহকারী জনস্বাস্থ্য গবেষণা ও সমাজসেবা সম্পাদক মিথিলা ফারজানা।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো. জুবায়ের ইসলাম, মো. সেলিম রেজা, ইফতেখার ইসলাম, সোহানা খান।

উল্লেখ্য, নির্বাচন কমিটি ২০২৫-২৬ এর প্রধান নির্বাচক ও প্ল্যাটফর্মের নির্বাচন কমিটির সদস্য ডা. নাজমুল আবেদীন নাসিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ১২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।