খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে ৫৪তম মহান বিজয় দিবস ২০২৫ পালিত

অমলেন্দু সরকার, মাগুরা (শ্রীপুর) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
শ্রীপুরে ৫৪তম মহান বিজয় দিবস ২০২৫ পালিত

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে , মাগুরা শ্রীপুরে ১৬ ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে । মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালের প্রথম প্রহরে শ্রীপুর মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা সর্বস্তরের মানুষ ফুলের ডালা প্রদান করে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেক মুহিদ এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে শ্রীপুর থানা- বীর মুক্তিযোদ্ধাগন, জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা শ্রীপুর উপজেলার প্রেসক্লাব, মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোনাজাতের মাধ্যমে শহীদদের প্রতি দোয়া কামনা করেন বাংলাদেশ কংগ্রেস, এছাড়াও শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, শ্রীপুর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভের পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ডিসপ্লে-জুলাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধা শহীদদের স্মৃতিতে যেমন খুশি তেমন সাজ প্রতিচ্ছবি প্রদর্শন করা হয়। পরে পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা শুরু হয় ।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।