খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সাতক্ষীরায় দুদকের স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুদকের স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা ও উপজেলা পর্যায়ের স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. মহসীন আলী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্কুলভিত্তিক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য অর্থ তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্ক ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা বৃদ্ধি পাবে। একই সঙ্গে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।