খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দখলমুক্ত করে নয়নের খালের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে নয়নের খাল পুনঃখনন ও দখলমুক্তকরণ কার্যক্রম শুরু।

তা‌নিয়া আক্তার, সিরাজ‌দিখান মুন্সীগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
দখলমুক্ত করে নয়নের খালের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে নয়নের খাল পুনঃখনন ও দখলমুক্তকরণ কার্যক্রম শুরু।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী নয়নের খালের পুনঃখনন, সংস্কার ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকালে খনন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মতে গত ২৪-২৫ বছর ধরে খালটি খনন বা পরিষ্কার করা হয়নি। মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন বিষয়টি সরকারের নজরে আনেন। সারা দেশে চলমান খাল-নদী খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় নয়নের খাল অন্তর্ভুক্ত থাকলেও এর বর্তমান অবস্থা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একসময় এই খালে বড় বড় নৌযান চলাচল করত এবং পণ্য পরিবহনসহ মানুষের যাতায়াত হতো। বর্তমানে খালটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে অবৈধ দখল সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে দখলদারদের তালিকা প্রস্তুত করেছে এবং পুনঃখননের পাশাপাশি উচ্ছেদ কার্যক্রমও শুরু করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, খালের দুই পাশে রিটেইনিং ওয়াল, গাইড ওয়াল ও ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে খালের সৌন্দর্য বৃদ্ধি এবং সারা বছর পানিপ্রবাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কর্মসংস্থান, খেলাধুলা, বৃক্ষরোপণ এবং খাল খনন। এই কর্মসূচিগুলির মধ্যে খাল খনন সরকারের একটি অন্যতম অগ্রাধিকার কর্মসূচি।
সংসদ সদস্য কামরুজ্জামান রতনের তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।