খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পটুয়াখালীর দুমকি হতে র‍্যাব -৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
পটুয়াখালীর দুমকি হতে র‍্যাব -৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উ

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল অদ্য ০৭/০৭/২০২৬ইং তারিখ রাতে দুমকী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা হতে পিকআপ গাড়ীতে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং চেকপোষ্ট কার্যক্রম পরিচালনা করে। র‌্যাবের চেকপোষ্ট দেখে অপরাধী চক্র দ্রুত গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব ও তাদের পিছু ধাওয়া করে দুমকি গামী রাস্তার আঙ্গারিয়া বাজারস্থ আঙ্গারিয়া ব্রিজে পিকআপ গাড়ীটিকে চালক বিহীন অবস্থায় পায়। উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় গাড়ীর ড্রাইভার সহ আরো দুজন ব্যাক্তি গাড়ীটি রেখে পালিয়ে যায়। অতপর স্থানীয়দের সহযোগীতা ও উপস্থিতিতে পিকআপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর বডির নীচে চেসিসের ফাকা যায়গার মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে। অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার এর বিষয়ে পটুয়াখালী দুমকি থানায় আসামীদের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামত পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।