খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে শেষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে শেষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে শেষ হয়ে এসেছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ।

১০ জুলাই শুক্রবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পঞ্চগড় জেলা পরিষদের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে নির্মাণাধীন ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে। ঠিক এই সময়ে কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে। আমরা তিস্তা নিয়ে কাজ শুরু করেছি। যারা আজ আন্দোলন করছে, বিএনপি যখন তিস্তা নিয়ে ভাবতে শুরু করেছে, তখন তাদের কোনো অবস্থান ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না, কোনো পরিকল্পনাও ছিল না। এখন রাজনৈতিক ফায়দা লুটতে আন্দোলনের নামে স্ট্যান্টবাজি করছে। এ ধরনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না।

তিস্তা মহাপরিকল্পনার কাজ অচিরেই শুরু হবে এবং সরকার এটি বাস্তবায়নে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে, পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য ও স্বকীয়তাকে ধারণ করে এবং জেলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ‘পঞ্চগড় গেট’ নির্মাণ করা হচ্ছে। এটি জেলার প্রবেশদ্বারে একটি নান্দনিক স্থাপনা হিসেবে পঞ্চগড়ের পরিচিতিকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।