খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীর চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
রাজশাহীর চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর চারঘাট থেকে ৭০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চারঘাট থানাধীন দিঘলকান্দি ঈদগাঁও বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জারজিস হোসেন (৩২) এবং একই উপজেলার নামাজগ্রাম উল্লাপুকুর এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে মোঃ হাসিব (২৪)।

 

র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি দল বানেশ্বর-চারঘাটগামী পাকা রাস্তার ওপর সাথি ফার্নিচারের সামনে অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজোসে অবৈধভাবে ট্যাপেন্টাডল সংগ্রহ করে চারঘাটসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। জব্দকৃত ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যেই তাদের হেফাজতে ছিল।

এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক,জঙ্গি,অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।