খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড চ্যালেঞ্জ

ঢাকার ডাক স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখা আর্জেন্টিনার সামনে এখন ইংল্যান্ড চ্যালেঞ্জ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের আগে লা আলবিসেলেস্তেদের উদ্‌যাপনে যেন সেই আবহই ফুটে উঠল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর পর শেষ চারের প্রতিপক্ষের নাম উচ্চারিত হলো লিওনেল মেসিদের কণ্ঠে।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর অতিরিক্ত সময়ে ২ গোল করে জয় নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনে মেতে ওঠেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। সে সময় তাঁদের মুখে শোনা যায়, ‘যে লাফাবে না, সে ইংলিশ।

এর আগে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। সেই ম্যাচেও নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। দ্বিতীয় সেমিফাইনালে ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় খেলতে নামবে এই দুই দল। র‍্যাঙ্কিংয়ের ২ ও ৪ নম্বর দলের লড়াই ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই ফুটবলের বাইরেও দীর্ঘদিনের আবেগ ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর থেকে দুই দেশের মানুষের কাছে এই ম্যাচ আলাদা গুরুত্ব পেয়েছে।

১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড গোল এবং পরে তাঁর অসাধারণ একক নৈপুণ্যের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে অমলিন।১৯৯৮ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২-২ সমতার পর টাইব্রেকারে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০১১ সালের নভেম্বরে একটি প্রীতি ম্যাচে।

ঢাকার ডাক নিউজ/এস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।