খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শার্শায় উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
শার্শায় উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুলাই, সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান রোধ, মাদক ও সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
​
​উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:-
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:তৌফিক পারভেজ,উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,শার্শা থানার তদন্ত অফিসার (ওসি তদন্ত) শাহ্ আলম,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি),বিজিবি’র বেনাপোল ক্যাম্প কমান্ডার,উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

​সভায় বক্তারা, শার্শা ও সীমান্ত এলাকা বেনাপোলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে: সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি ও পুলিশের সমন্বিত অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলার প্রতিটি ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কিশোর গ্যাং বা যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

​উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপজেলার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।