খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দুর্বৃত্তের হামলায় আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্দর যাওয়ার লরিতে চালকের মৃত্যু

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
দুর্বৃত্তের হামলায় আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্দর যাওয়ার লরিতে চালকের মৃত্যু

সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার সেতু এলাকায় সরু সড়কে দুর্বৃত্তদের অস্ত্রের হামলায় জামাল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ১৪ জুলাই ) সকাল সাড়ে সাতটার দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জের

দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ফারদিন মডেল পাম্পের সামনে পার্কিং করা একটি পণ্যবোঝাই লরি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন (৫৬), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচা এলাকার বাসিন্দা। তিনি ওই লরির চালক ছিলেম বলে জানা যায়।

 

 

নিহত চালকের সহকারী বেলাল হোসেন জানান, ভোর তিনটার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে লরিটি রওনা দেয়।পথে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার সেতু এলাকায় সরু সড়কের কারণে গাড়ির গতি কমে গেলে ৪–৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। লরির সামনের কাচ ভাঙচুর করে চালক জামাল উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
আহত অবস্থাতেও চালক কোথাও না থেমে গাড়ি চালিয়ে যেতে বলেন। আতঙ্কের মধ্যে এসময় লরি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান।

 

 

তিনি আরও জানান, অতিরিক্ত রক্তক্ষরণে পথেই চালক জামাল উদ্দিনের মৃত্যু হয়। পরে অন্য চালকদের সহায়তায় লরিটি মীরসরাইয়ের জোরারগঞ্জে নিয়ে আসা হয়। ঘটনার বিষয়ে
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় ঘটেছে। তাই সংশ্লিষ্ট থানা মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।