খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)।

বুধবার (১৫ জুলাই ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য শুভেচ্ছা বিনিময় কালে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’ মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় তিনি প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসকের সাথে । কথা বলেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে।

জেলা প্রশাসককে অবহিত করেন জেলা প্রশাসককে অবহিত করেন জিডিএফ এর প্রতিষ্টাতা, সিলেটের সর্বজন পরিচিত বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম রজব আলী খান নজীবের হাতে গড়া প্রতিবন্ধী মানুষের কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠান গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন মনোযোগ দিয়ে কথা শুনে আশ্বস্ত করেন সহযোগিতা করবেন বলে।

এসময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুুইটি প্রমুখ।
।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।