খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

টানা বৃষ্টিতে রাজশাহীতে সবজির বাজারে আগুন, সরবরাহ সংকটে এক সপ্তাহে দাম বেড়েছে ২০-৪০ টাকা, চাপে সাধারণ ক্রেতা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
টানা বৃষ্টিতে রাজশাহীতে সবজির বাজারে আগুন,  সরবরাহ সংকটে এক সপ্তাহে দাম বেড়েছে ২০-৪০ টাকা, চাপে সাধারণ ক্রেতা

টানা বৃষ্টির প্রভাবে রাজশাহীর কাঁচাবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন বাজারে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার আশপাশে বা তার ওপরেই বিক্রি হচ্ছে। ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজশাহীর সাহেব বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, টানা ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী।

বাজারে প্রতি কেজি বেগুন ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগেও যা ২০ থেকে ৪০ টাকা কম ছিল।

এছাড়া এক সপ্তাহ আগে ৩০ টাকায় বিক্রি হওয়া প্রতি পিস লাউ এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০টাকায়। সাধারণ মানের কাঁচা মরিচ ১৬০ থেকে ১৮০ টাকা এবং উন্নত মানের কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে তুলনামূলক কম রয়েছে পেঁপের দাম। প্রতি কেজি পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজশাহী সাহেব বাজারের এক বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দামও কিছুটা কমে আসবে।

তবে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। ক্রেতা উৎপাল কুমার সরকার, বলেন, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার করা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।