খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

স্বপ্নের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু, নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ 
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
স্বপ্নের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু, নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় যুক্ত হলো নতুন এক অধ্যায়।
শনিবার (১৮ জুলাই) শহরের বরুলকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা মন্ত্রী *ড. আ ন ম এহছানুল হক মিলন* বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য *প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী*-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। আধুনিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবির পর প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় জেলার পাশাপাশি আশপাশের জেলার শিক্ষার্থীরাও নিজ অঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এতে শিক্ষা বিস্তারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
দিনভর উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সফল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।