খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হঠাৎ সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী, কর্মস্থলে অনুপস্থিত একজন চিকিৎসক বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত।

সাতক্ষিরা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
হঠাৎ সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী, কর্মস্থলে অনুপস্থিত একজন চিকিৎসক বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত।

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক বদলি ও এক নৈশ প্রহরীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. সানজিদা আক্তার তুলিকে বদলি এবং দায়িত্বে অবহেলার জন্য নৈশপ্রহরী মস্তোফা কামালকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

হাসপাতালে ঢুকেই স্বাস্থ্যমন্ত্রী রান্নাঘরে যান এবং রান্নার মান দেখেন। এরপর তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, অপারেশন থিয়েটার ও এক্স-রে বিভাগসহ হাসপাতালের পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সব হাসপাতাল ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা এগুলোকে ১০১ শয্যাবিশিষ্ট করার প্রকল্প হাতে নিয়েছি। অবকাঠামো উন্নয়ন, নারী চিকিৎসক দ্বারা নারীদের চিকিৎসা, ফিজিওথেরাপি সেন্টার, ট্রমা সেন্টার ও অপারেশন থিয়েটারসহ সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও আরএমও ফয়সাল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল পরিদর্শন করেন। তিনি উভয় হাসপাতালে রোগীদের জন্য খাবারের মান দেখেন এবং রোগীদের খাবারের বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে রোগীরা বলেন যে, আজকের রান্নার মান খুবই ভালো হয়েছে।

এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক কাউসার আজিজ ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।