খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবন ও বাইশপুকুর বাঁধের পাকা সড়কের উদ্বোধন

আমীর হামজা সোহেল
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবন ও বাইশপুকুর বাঁধের পাকা সড়কের উদ্বোধন

নীলফামারীর ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নবনির্মিত একাডেমিক ভবন এবং উপজেলার বাইশপুকুর বাঁধের পাকা সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে বিকেলে তিনি ডিমলা উপজেলা চত্বরে তিনটি গাছের চারা রোপণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এরপর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন উন্নয়নমূলক উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, নগদ সহায়তার চেক ও হুইলচেয়ার তুলে দেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল, সিলিং ফ্যান ও উঁচু-নিচু বেঞ্চ, শিক্ষার্থীদের মাঝে সাইকেল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও টিফিন বক্স এবং বিভিন্ন মসজিদ ও মন্দিরে সিলিং ফ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান, বদিউজ্জামান রানাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা বিএনপি এবং ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার মানোন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।