খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

১৯ সালে ইন্সপেক্টরে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জের চেয়ার ভাগ্যে জোটে ২৫ সালে

এমদাদুর রহমান চৌধুরী জিয়া
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
১৯ সালে ইন্সপেক্টরে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জের চেয়ার ভাগ্যে জোটে ২৫ সালে

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম-কে জুলাই ২০২৬ মাসে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ অফিসার ঘোষণা দিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন
রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্র।।
এ অর্জনে মৌলভীবাজার জেলা পুলিশ ও মডেল থানার সদস্যদের মধ্যে আনন্দময় পরিবেশের পাশাপাশি বেড়েছে কাজের গতি।

তবে এ বিষয়ে বিভাগের শ্রেষ্ঠ হওয়ার পর ওসি সাইফুল ইসলামের সাথে কথা হয় মোঠোফোনে
এ সময় তিনি ২০১৯ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন কিন্তু পাননি ও শিগিরই বিগত সময়ে এমনটাই করেন উক্তি। সাড়ে উক্তিতে স্পষ্ট হয় বিগত সময়ে কোন না কোন ভাবে ছিলেন ন্যায্যতা বঞ্চিত।
বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সামান্য দিনের জন্যমৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত হিসাবে দায়িত্ব পালন করলেও বর্তমান সরকারের সময়ে প্রথম দায়িত্ব পান অফিসার ইনচার্জ হিসাবে এবং কর্মস্থল মৌলভীবাজার মডেল থানা।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে মো: সাইফুল ইসলাম বাংলাদেশ পুলিশে যোগদান করেন ২০১১ সালেনসাব ইন্সপেক্টর সহকারী পুলিশ পরিদর্শক হিসেবে।
তার চাকুরি জীবনে শুরু হয় ময়মনসিংহের নান্দাইল মডেল থানা থেকে ৷

প্রথম একজন অফিসার ইনচার্জ তার দায়িত্ব পালনে যথেষ্ট পরিমাণ সততা নিষ্ঠা আইনশৃঙ্খলা রক্ষা, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সামঞ্জস্য রেখে একে অপরের সাংঘর্ষিক কর্মসূচি এড়িয়ে রাখা। বিশেষ করে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তি। ক্লুলেস মামলার মোটিভ অনুসন্ধান ও অপরাধী সনাক্ত করণ সহ ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতার।
মৌলভীবাজার মডেল থানা সদর উপজেলায় হলেও হলেও জেলা সদরের থানা হওয়ায় চাপ অনেক বেশি।
সেই জেলা সদরের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সরকারের ঘোষণা অনুযায়ী
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন ও অভিযান অব্যাহত রেখেছেন ওসি সাইফুল ইসলাম।

ওসি সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার কাটিয়াদী ঊপজেলায়। এটি জেলার অত্যন্ত পরিচিত ও ঐতিহাসিক। রথের মেলার জন্য বিখ্যাত ঐ এলাকা।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস