বেগমগঞ্জ ৫ই আগষ্ট গনভ্যুত্থান ২০২৬ পালিত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজীত ৫ ই আগষ্ট জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজীত সভায় বক্তারা বলেন , ভবিষ্যতে কোন রাজনৈতিক দল ফ্যাসিস্ট হোওয়ার চেষ্টা করলে ৫ ই আগস্টের পরিনতি তাদেরকে ভোগ করতে হবে । ৫ ই আগস্টের শহীদদের স্মরণে অচিরেই গনভোট বাস্তবায়ন করতে হবে । তার না হলে জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যার্থ হয়ে যাবে ।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান চৌধুরী বলেন, আমরা স্বাধীধভাবে জনস্বার্থে কাজ করতে চাই । আমরা রাজনৈতিক প্রতিহিংসার হতে চাইনা । আমরা চাই অরাজনৈতিক প্রশাসন । ৫ ই আগষ্টের পর অনেকেই কাজ করতে চায়না । আমি আমার পুলিশ সদস্য ভাইদেরকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছি ।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি ( বেগমগঞ্জ) শাহাদাৎ হোসেন , বেগমগঞ্জ উপজেলা আমির আবু জাহের , চৌমুহনী পৌর জামাতের আমীর জসিম উদ্দীন ,নোয়াখালী সরকারী কলেজ ছাত্র জনতার সমন্বয়ক আব্দুল কাদের জাহির, উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ প্রমুখ ।

আপনার মতামত লিখুন