খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে পুশইন, মাদক ও সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে  বিজিবির নতুন বিওপি স্থাপন

মোছাঃ আছমা আক্তার আখি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
পঞ্চগড়ে পুশইন, মাদক ও সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে  বিজিবির নতুন বিওপি স্থাপন

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় সীমান্তে পুশইন, মাদক ও চোরাচালান ঠেকাতে  বর্ডারে নতুন বিওপি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া বিওপিতে পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপিটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

সীমান্তে বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় নজরদারি জোরদার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। এই বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়বে। এতে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্তে বিজিবি কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান প্রতিরোধে এবং সীমান্তে বিজিবি অত্যন্ত সতর্কতার সাথে  কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি আরোও বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যে ২২ কিলোমিটার সীমান্তের মাঝে এই বিওপি উদ্বোধন হলো। আমরা আশা করি সব ধরনের চোরাচালান রোধ এই বিজিবি ক্যাম্প কার্যকরি ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি এই বিওপি উদ্বোধন করার ফলে এই নীলফামারী ব্যাটালিয়নের অপারেশন সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এই বিওপির দ্বায়িত্ব প্রাপ্ত বিজিবির সকল সদস্যরা অন্তত নিষ্ঠা, সততা, আন্তরিকতা এবং পেশাদারিত্বদের সাথে তাদের দ্বায়িত্ব পালন করবেন। এসময় তিনি সীমান্ত সুরক্ষায় সকলের সহযোগিতা কামণা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে কর্নেল তাইফুর হাসান মাহমুদ সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে, বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন।

পরে বিজিবির রিজিয়ন কমান্ডার প্যারেড গ্রহণ ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন। এছাড়া তিনি বিওপির চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।এসময় সীমান্ত সুরক্ষায় দেশ ও জাতির কল্যাণ কামণা করে দোয়া মোনাজাত করা হয়।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস