খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে সিনেপ্লেক্সের শৌচাগারে নারীর ভিডিও ধারণ, হাতেনাতে আটক যুবক

কে এম রাজিব
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
চট্টগ্রামে সিনেপ্লেক্সের শৌচাগারে নারীর ভিডিও ধারণ, হাতেনাতে আটক যুবক

চট্টগ্রাম নগরীতে সিনেপ্লেক্সের শৌচাগারে এক নারীর ভিডিও ধারণ করার সময় জিতু পালকে (২৩) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। শুক্রবার রাতে নগরীর দুই নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত ‘স্টার সিনেপ্লেক্সে ‘ এঘটনা ঘটে। এঘটনায় চরম আতঙ্ক আর বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ওই নারীকে। আটক জিতু পাল চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বাসিন্দা এবং গত সাত-আট মাস ধরে সে ওই স্টার সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

 

জানা যায় , শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সাথে সিনেমা দেখতে যান ওই ভুক্তভোগী নারী। একপর্যায়ে তিনি ষষ্ঠ তলার ওয়াশরুমে প্রবেশ করলে দেখতে পান, একটি মোবাইল ফোনের মাধ্যমে গোপনে তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করার চেষ্টা করা হচ্ছে। ওসময় বিষয়টি বুঝতে পেরে ওই ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবেই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন এবং
ভুক্তভোগীর শোরগোলে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি তল্লাশি করেন।
প্রত্যক্ষদর্শীদের জানান, ওই মোবাইল ফোনে শুধু ওই নারীরই নয়, বরং বিভিন্ন সময়ে ধারণ করা আরও বহু নারীর গোপন ভিডিও পাওয়া গেছে।

 

খবর পেয়ে পাঁচলাইশ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামিকে নিজেদের হেফাজতে নেয়। এসময় পুলিশ জানান,
বাজেয়াপ্ত করা মোবাইল ফোনের ভিডিওগুলো গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং অপরাধের মাত্রা ও পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সিনেমা হলের মতো স্পর্শকাতর স্থানে কর্মীদের এই ধরনের জঘন্য আচরণ এবং কর্তৃপক্ষের তদারকির অভাব সাধারণ দর্শকদের নিরাপদ বিনোদন লাভের ক্ষেত্রে তৈরি করেছে গভীর উদ্বেগ।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস