খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৮ মেগা প্রকল্পের সব নথি তলব

শেখ হাসিনা পরিবারের দুর্নীতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ
শেখ হাসিনা পরিবারের দুর্নীতি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে- বিদেশে লেনেদেনের তথ্যসহ আট মেগা প্রকল্পের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মেগা প্রকল্পে ২১ হাজার কোটি টাকা লোপাট ও আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন প্রধান উপদেষ্টার দফতরে চিঠি দিয়ে এসব তথ্য চেয়েছেন। আগামী ৭ জানুয়ারির (২০২৫) মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ ইকোনমিক জোনস অথোরিটি (বিইজেডএ) ও বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথোরিটি (বিইপিজেডএ) এর ৮টি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা লোপাট ও আত্মসাত সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে।

যেসব প্রকল্পের কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে- মীরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প-২, বেপজা (BEPZA) অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই প্রথম পর্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ২টি মডার্ন ফায়ার স্টেশন স্থাপন প্রকল্প, মীরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন) উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের প্রস্তাব, প্রাক্কলন, অনুমোদিত প্রস্তাব, প্রাক্কলন, বাজেট অনুমোদন, বাজেট বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয়িত অর্থের পরিমাণ ও বিবরণ, প্রকল্পের সর্বশেষ অবস্থা সংক্রান্ত তথ্যাদি সম্বলিত নথির নোটের অংশ ও পত্রের অংশের সংযুক্তিসহ রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি সরবরাহের কথা বলা হয়েছে। এছাড়াও প্রকল্পগুলোর কোনও পর্যবেক্ষণ বা তদন্ত হয়ে থাকলে তৎসংশ্লিষ্ট প্রতিবেদনের সত্যায়িত কপি এবং প্রকল্পগুলোর পৃথক সার-সংক্ষেপের কপি সরবরাহ করতে বলা হয়েছে।

 

 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।