খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের ভেতর থেকে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

নাজমুল, আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের ভেতর থেকে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার
ঢাকা সাভারের আশুলিয়ার মাধবপুর  বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের ভেতর থেকে মাহামুদুর হোসেন হৃদয়(১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।যুবকের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানা ফুল কান্দি মিয়া বাড়ি বিল্লাল হোসেনের ছেলে।বর্তমানে সপরিবারে আশুলিয়া থানাধীন ওবদা মাধবপুরের হারুনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। বিগত ৫ দিন যাবৎ নিখোঁজ থাকার পর বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের ভিতরে জানুয়ারি ২ তারিখ বৃহস্পতিবার ছোটো ছোটো শিশু বাচ্চারা বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রাচীরের সুরঙ্গ দিয়ে ভেতরে ঢুকে খেলাধুলা করতে আসলে বাচ্চাদের চোখে পরে মৃত দেহটি।বাচ্চারা চিৎকার করে আশে পাশের মানুষকে ডেকে আনে এবং পরবর্তীতে সনাক্ত করা হয় ৫ দিন যাবৎ নিখোঁজ হওয়া মাহামুদুর রহমান হৃদয়ের লাশ।
 
পরবর্তীতে  আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।তাৎক্ষণিকভাবে ঘটনাস্হলে ছুটে আসেন ঢাকা জেলার পুলিশের সার্কেল শাহীনুর কবির এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনসার্জ আবুবকর।ঢাকা জেলার পুলিশের সার্কেলকে সাংবাদিকরা হৃদয় হত্যার আসামিদের বিষয়ে জানতে চাইলে।
তিনি বলেন আসামি যেইহোক অতি দ্রুত চিন্হিত করে তাকে আইনের আওতায় আনা হবে।হৃদয়ের লাশ আশুলিয়া থানার অফিসার ইনসার্জ আবুবকরের সহায়তায় মর্কে পাঠানো হয়।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।