খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এবার মালয়েশিয়ান নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে বিস্ফোরকের বার্তা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ২:২০ অপরাহ্ণ
এবার মালয়েশিয়ান নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে বিস্ফোরকের বার্তা

এবার মালয়েশিয়ান নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে বিস্ফোরক রয়েছে বলে মোবাইলে বার্তা এসেছে। এই তথ্যের প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এভিয়েশন সিকিউরিটি ফোর্স, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিমানবন্দরে বাইরে থেকে শুরু করে ভেতরের সব জায়গায় তল্লাশি করছে আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যরা। হুমকির প্রেক্ষিতে গতরাতে সেনাবাহিনীর একটি চৌকস দলও মোতায়েন করা হয়। সকালে এই দলটি বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরের নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

561b6ce4-8cbe-40eb-a0d5-77fcf2ef7c06

 

জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে মালয়েশিয়ান একটি নম্বর থেকে বিমানবন্দরের ভেতরে কোনও একটি স্থানে লাগেজের ভেতর বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য রয়েছে বলে জানানো হয়। রাত ২টার দিকে এটি বিস্ফোরণ হতে পারে বলেও ওই নম্বর থেকে আসা বার্তায় বলা হয়। এর পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেয়। এভসেকের নিয়ন্ত্রণাধীন বিমান বাহিনী বিশেষ প্রশিক্ষিত দল, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), এয়ারপোর্ট আর্মড পুলিশের কুইক রেসপঞ্জ টিম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াটসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপরতা শুরু করে। এমনকি সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দলও এই তৎপরতায় অংশ নেয়। কিন্তু এখন পর্যন্ত কোনও ধরনের বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি।

 

a8797305-bc27-444a-b99d-ba7f74023d6c

 

বিমানবন্দরের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, রাতে মালয়েশিয়ান নম্বর থেকে একটি লাগেজের ছবি দিয়ে বলা হয় বিমানবন্দরে ভেতরে এই ধরনের ব্যাগে বিস্ফোরকদ্রব্য রয়েছে। এটি বিস্ফোরণও হতে পারে। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়। বিস্ফোরকদ্রব্য খোঁজার জন্য ব্যাপক তল্লাশিও চালানো হয়। কিন্তু এর অস্তিত্ব পাওয়া যায়নি। সূত্র আরও জানায়, বর্তমানে এই নিরাপত্তা ব্যবস্থা এখনও বলবৎ রয়েছে। বহিরাঙ্গনে সন্দেহজনক হলেই তল্লাশির আওতায় আনা হচ্ছে। এছাড়া ভেতরে যাত্রীদের লাগেজও শতভাগ স্ক্যানিংয়ের আওতায় আনা হয়েছে।

863c679e-b521-4842-b7f3-e4cfcea771f7

প্রসঙ্গত, বুধবার ইটালির রোম থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আগত বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে বিস্ফোরকদ্রব্য রয়েছে বলে পাকিস্থানি মোবাইল থেকে ম্যাসেজ দেওয়া হয়। পরবর্তীতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশির পর এ ধরনের বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।