খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফেব্রুয়ারিতে ওমানে বৈঠকে বসতে পারেন তৌহিদ-জয়শঙ্কর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
ফেব্রুয়ারিতে ওমানে বৈঠকে বসতে পারেন তৌহিদ-জয়শঙ্কর

আগামী ১৬-১৭ ফেব্রুয়ারিতে ওমানে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ওশান কনফারেন্স। এতে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কনফারেন্সের ফাঁকে বৈঠক হতে পারে তাদের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৬ -১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হবে। এটি হবে অষ্টম কনফারেন্স। সেখানে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিচ্ছেন। কনফারেন্সের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসতে পারেন। উভয়পক্ষ এ বৈঠকের প্রস্তুতি নিতে কার্যক্রম চালাচ্ছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রথম বৈঠক করেছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করে গেছেন।

ওমানের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। সূত্র জানায়, তৌহিদ-জয়শঙ্করের বৈঠকে সীমান্ত পরিস্থিতি, ভিসা, তিস্তা ইস্যু, গঙ্গা চুক্তি নবায়নসহ দুই দেশের চলমান বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।