খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পতিত জমি ও বাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপন

শায়েস্তাগঞ্জে ৫৩ কৃষকের মাঝে উপকরণ বিতরণ

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে ৫৩ কৃষকের মাঝে উপকরণ বিতরণ

কৃষি সমৃদ্ধি  সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে অনাবাদি পতিত ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৫৩ জন কৃষকের মাঝে বিভিন্ন রকমের সবজি বীজ, ফলের চারা, নেট জাল, জৈব সার, বীজ সংরক্ষণ করার পাত্র ও সাইনবোর্ড স্থাপন উপলক্ষে উপকরণ বিতরণ করা হয় ।

রবিবার (২৬ জানুয়ারি ) সকাল ১১ টায় উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস চত্বরে অনুষ্ঠিত হয় । উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান এর নেতৃত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিধান দেব নাথ, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তোফায়েল আহমেদ, মোঃ জুবায়ের আহমেদ, শামসুন্নাহার বেগম, মোহাম্মদ জহুরুল ইসলাম, মোঃ আলী হোসেন, তাপস দেব নাথ, ছানা উল্লা শামীম, শাহ আলম, রাকেশ মজুমদার, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ ।

 

 

এদিকে ২০২৪-২৫ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন উপলক্ষে উপজেলার পৌরশহরে ও ইউনিয়নে ৫৩ জন কৃষকের মাঝে প্রত্যেককে একটি করে সাইনবোর্ড, পুষ্টি বাগান ঘেরা  বেড়ার জন্য নেট জাল, ১৩ রকমের বিভিন্ন জাতের সবজি বীজ, ৬টি ফলের কলমির চারা ( আম, পেয়ারা, বুড়োই, লেবু, পেঁপে) ৫০ কেজি (১ বস্তা ) জৈব সার, বীজ সংরক্ষণ করার জন্য ১টি পাত্র দেওয়া হয়েছে । এর মধ্যে উপজেলা কৃষকদের মাঝে বীজ, চারা, উপকরণ পেলেন – কাজিরগাঁও গ্রামের মোঃ ফরিদ আলী, নিশাপট গ্রামের মহসীন মিয়া, লাল খান, দক্ষিণ নুরপুর গ্রামের মুরুব্বি মর্তুজ আলী, গাড়ামারা গ্রামের সজল সরকার, প্রবীর সরকার, সাজন মিয়া, পুরা সুন্দা গ্রামের মোছাঃ লাভলী বেগম, সুলতানা বেগম, জগন্নাথপুর গ্রামের জাকির হোসেন, মোঃ বিলাল মিয়া সহ আরো অনেক ।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।