খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার  জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে রবিবার (২৬ জানুয়ারি) ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি কার্যালয়ে পৌঁছালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে স্বাগত জানান চেয়ারম্যান। এসময় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধানসহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা তাদের মাঝে হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন ইইউ অ্যাম্বাসেডর। এছাড়া পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার-ব্রাউন উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।