খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৬ মাস পর কবর থেকে তোলা হলো জুলাই শহীদের মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
৬ মাস পর কবর থেকে তোলা হলো জুলাই শহীদের মরদেহ

দাফনের প্রায় ছয় মাস পর সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমদের (২৪) মরদেহ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার শীলঘাটে তার নিজ গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

এ সময় গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদসহ গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। মরদেহটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সানি আহমেদ উপজেলার শীলঘাট গ্রামের কয়ছর আহমদের ছেলে।

জানা যায়, গত বছরের (৪ আগস্ট) গোলাপগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে সানিসহ ছয়জন জন নিহত হন। তাদের প্রায় সবারই ময়নাতদন্ত ছাড়াই দাফন হয়। পরে সানির বাবা কয়ছর আহমদ বাদী হয়ে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তবে সানির বাবা কয়সর আহমদের অভিযোগ আদালতের নির্দেশ থাকা স্বত্তেও লাশ উত্তলনে দেরি করেছে প্রশাসন।

এবিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদকে প্রশ্ন করলে তিনি প্রশ্নের উত্তর দিতে অনিহা প্রকাশ করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।