খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সাজেকের সূর্যটা ছিল একরাশ হতাশার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
সাজেকের সূর্যটা ছিল একরাশ হতাশার

Rangamati 3

সব হারিয়ে হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন স্থানীয়রা। কেউ থেকেছেন আশপাশের স্বজনদের কাছে। সাজেকে হঠাৎ এমন আগুনে হতভম্ব হয়ে কিছুই রক্ষা করতে পারেননি অনেকে। স্থানীয়রা বলছেন, হঠাৎ এমন আগুনে কিছুই বের করতে পারিনি। সব হারিয়ে নিঃস্ব আমরা। দোকান-ঘর সব পুড়ে গেছে। সাজেক এখন ধ্বংসস্তূপ।

Rangamati 4

স্থানীয় জনপ্রতিনিধি অনিত্য ত্রিপুরা জানান, রাত থেকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে রয়েছেন। প্রশাসনের কাছে অনুরোধ, যাতে এসব মানুষের পাশে দ্রুত সহযোগিতা নিয়ে দাঁড়ায়। মেঘের ঘর ও স্বর্ণালি রিসোর্টের মালিক জয়নাল আবেদিন বলেন, ‘দুটি রিসোর্টে আমার প্রায় ২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নেভেনি। পানি না থাকায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। মঙ্গলবার সকালেও থেমে থেমে আগুন দেখা যাচ্ছিল বিভিন্ন দিকে। যা ছড়াচ্ছিল বাতাসে।

Rangamati 2

উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্র পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনে অন্তত ১৪০টি রিসোর্ট-কটেজ, দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছেন রিসোর্ট-কটেজের মালিক ও ব্যবসায়ীরা। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন তারা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে পোড়ার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।